দেলদুয়ারে জমে উঠেছে
বণিক সমিতির নির্বাচন
দেলদুয়ার (টাঙ্গাইল ) সংবাদদাতা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:০৮
এই প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে দেলদুয়ার মৌলভীপাড়া বাজার বণিক সমিতির । বাজার প্রতিষ্ঠার পর থেকেই সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করা হতো। কিন্তু দিন দিন বাজারটির উন্নয়ন হওয়ায় ব্যবসায়ীরা দাবি করেন নির্বাচনের। আগামী ১৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উত্সবের আমেজ বিরাজ করছে। চলছে সালাম ও কুশল বিনিময়। ১২টি পদের জন্য ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিছেন। একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র পূরণে বিভিন্ন ত্রুটি থাকায় ৪ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। সাধারণ সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক, দপ্তর, ধর্ম বিষয়ক সম্পাদক এবং কার্যকরী সদস্যপদে মোট ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। পোস্টার , ব্যানারে ছেয়ে গেছে বাজারটির সর্বত্র। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে আব্দুল আজিজ সূর্য (চেয়ার ), তৌফিকুল ইসলাম (দোয়াত কলম), মিন্টু তালুকদার (আনারস ), সহ-সভাপতি পদে লাল মাহমুদ (মোমবাতি ), সাব্বির হোসেন (তালা), সহ-সাধারণ সম্পাদক পদে কালু মিয়া (টিয়া পাখি ), শাকিল মিয়া (বক), সাংগঠনিক সম্পাদক পদে ছোবান মিয়া (উড়োজাহাজ), লিপটন মিয়া (ঘুড়ি), কোষাধক্ষ্য পদে আব্দুল লতিফ (সাইকেল), সুজন মিয়া (মটর গাড়ি )। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রফিকুল ইসলাম ও কমিশনার হিসেবে সৈয়দ সহিদুল আলম বাবলু , আনিসুর রহমান এবং শফিকুল ইসলাম রিন্টু দায়িত্ব পালন করছেন।