ভান্ডারিয়া বিহারী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:০৯
উপজেলা সদরের শতবর্ষী ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বহুল আলোচিত নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে মিজানুর রহমান নিপু, কাজী আতাহার, আবুবকর ছিদ্দিক খোকন ও রেজা আহমেদ দুলাল অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৪টি পদের জন্য ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।