ভুয়া পরিচয় দেয়ায় পটুয়াখালীতে শিক্ষকের শাস্তি

পটুয়াখালীর কমলাপুর এসডিও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশ্রাব আলীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন বাউফল উপজেলা শিক্ষা অফিসার লুত্ফর রহমান। গত ৩ তারিখ শিক্ষক আশ্রাব আলী বাউফলে এসে পরীক্ষক পরিচয় দিয়ে উত্তরপত্র দেখতে চান। শিক্ষা কর্মকর্তা নিয়োগপত্র দেখতে চাইলে ওই শিক্ষক দেখাতে না পারায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করায় সে স্বীকার করেন তিনি তিনি পরীক্ষক নন। বেশ কিছু পরীক্ষার্থীদের উত্তরপত্রের কোড নম্বর নিয়ে এসেছে পরীক্ষকদের সাথে যোগাযোগ করে নম্বর বাড়িয়ে দেয়ার তদবিরে। উল্লেখ্য, পটুয়াখলী উপজেলার উত্তরপত্র পাঠানো হয়েছে বাউফল উপজেলায়। ওই শিক্ষক আরো স্বীকার করেন তারা একটি সংঘবদ্ধ চক্র মোটা অঙ্কের টাকার বিনিময় এ জাতীয় কাজ করে থাকে।