টেকেরহাটে ব্যাংক কমিউনিটি পুলিশিং কার্যক্রম উদ্বোধন
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:১৩
বৃহস্পতিবার টেকেরহাট বন্দরে ব্যাংক এরিয়ার নিরাপত্তা বিধানে রাতে প্রহরার জন্য ব্যাংক কমিউনিটি পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্ভোধন করেন প্রধান অতিথি মাদারীপুর পুলিশ সুপার নজরুল হোসেন। আইএফআইসি টেকেরহাট শাখার ম্যানেজার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হায়াত-উদ-দৌলা খান, রাজৈর আওয়ামী লীগ সভাপতি মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক সাজাহান খান, সেকান্দার আলী, স্ট্যান্ডার্ড ব্যাংক ম্যানেজার জোনাব আলী প্রমুখ।