বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির র্যালি

দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডব ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি র্যালি ও সমাবেশ করেছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪-এর সামনে থেকে শুরু হওয়া র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও স্থানীয় পার্কের মোড় প্রদক্ষিণ শেষে কবি হেয়াত মামুদ ভবনের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আব্দুল জলিল মিয়া, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. আবু মো. ইকবাল রুমি শাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষকবৃন্দ বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। কিন্তু সাম্প্রতিক সময় ’৭১-এর পরাজিত শক্তি জামায়াত-শিবির দেশকে অস্থিতিশীল করে চলেছে।