ফুলবাড়িতে রোভার স্কাউটের দীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:১৫
দিনাজপুরের ফুলবাড়ির শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের রোভার স্কাউট শিক্ষার্থীদের দীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। কলেজের শরীর চর্চা শিক্ষক ও রোভার স্কাউটের টিম লিডার পরীক্ষিত চন্দ্র রায়ের সভাপতিত্বে আয়োজিত রোভারদের দীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান ও উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক এহতেশাম আহম্মেদ।