মুক্তিযোদ্ধা সংসদের ইসি ঘেরাও
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৭
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। ঘেরাও শেষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করে।
মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা জেলা কমান্ডার আমির হোসেন মোল্লা স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামী ছলচাতুরির মাধ্যমে দলীয় নিবন্ধন গ্রহণ করেছে। বাংলাদেশকে তারা অস্বীকৃতি প্রদান করে দেশের বিরুদ্ধে নানা অপতত্পরতায় লিপ্ত রয়েছে। দলটি বর্তমানে দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। পুলিশের উপর হামলা, পোশাক শিল্পে নাশকতা সৃষ্টি, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগসহ নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য জামায়াতের নিবন্ধন বাতিল অনিবার্য হয়ে পড়েছে।
স্মারকলিপি প্রদানের আগে গতকাল সকালে মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা ইউনিট নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময়ে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব ইমদাদ হোসেন মতিন, যুগ্ম মহাসচিব শফিকুল বাহার টিপু উপস্থিত ছিলেন।