বাস্কেটবল টুর্নামেন্টে এন্ট্রি আহ্বান
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:০১
১৬-১৮ ডিসেম্বর ধানমন্ডিস্থ বাস্কেটবল জিমনেশিয়ামে বিজয় দিবস থ্রি অন থ্রি বাস্কেটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে ইচ্ছুক সংস্থা, ক্লাবগুলোকে ১৩ ডিসেম্বরের মধ্যে ফেডারেশনে এন্ট্রি করতে বলা হয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণ ফি দিতে হবে না। প্রত্যেক সংস্থা ও ক্লাব থেকে দুটি করে দল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে এবং প্রত্যেক দলে চারজন করে খেলোয়াড় থাকবে। -প্রেস বিজ্ঞপ্তি