জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজ ভর্তি পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী রাজধানীর সরকারি বাংলা কলেজ এবং শাহআলী কলেজ কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সারাদেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রও বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দল পর্যবেক্ষণ করেন।