আচমকা পুলিশের মাথায় ঢিল!
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:২১
পুরান ঢাকার নবাবপুরে গতকাল বৃহস্পতিবার দায়িত্বরত এক ট্রাফিক পুলিশের মাথায় আচমকাই ঢিল পড়ে। গতকাল দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত ট্রাফিক কনস্টেবলের নাম তাজুল ইসলাম। পুলিশের দাবি, জামায়াত-শিবির এ অপকর্ম করেছে।
তাজুল জানান, গতকাল দুপুর ১টার দিকে হঠাত্ কে বা কারা ঢিল ছুঁড়লে ঢিলটি এসে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। ঐ জায়গায় ডিউটিরত ট্রাফিকের এসআই আবুল হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। আবুল হোসেন বলেন, আমাদের ধারণা জামায়াত-শিবিরই এ গুপ্ত হামলা চালিয়েছে। কারণ আমাদের ডিউটি স্থানের আশপাশে কোনো নির্মাণাধীন ভবন নেই, যেখান থেকে কোন ইট মাথায় পড়বে।