ভুরুঙ্গামারীতে ‘কারচুপি’ প্রশিক্ষণ
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে সংবাদদাতা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ১৮:৫২
ভুরুঙ্গামারীতে টিএমএসএসের উদ্যোগে প্রাইম প্রকল্পের উপকার ভোগীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক ‘কারচুপি’ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে সমপ্রতি উপজেলা ডাকবাংলোয় সংস্থার এরিয়া ম্যানেজার খসরু নোমান সুইটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সম্পাদক এমদাদুল হক মন্টু, প্রশিক্ষণার্থী চায়না বেগম। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রত্যেককে ৫ হাজার ১ শ’ টাকা অনুদান হিসাবে প্রদান করা হয়। এ প্রশিক্ষণে ২৫ মহিলা অংশগ্রহণ করে।