নোয়াখালীতে প্রকল্প নিয়ে আলোচনা

গান্ধী আশ্রম ট্রাস্ট’র আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় সোনাইমুড়ী উপজেলার চাষীর হাট বজরা ও বারগাঁও ইউনিয়ন পরিষদ ও চাটখিল উপজেলর খিলপাড়া এবং নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সেক্রেটারীদের অংশগ্রহণে ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী ‘‘প্রকল্প ব্যবস্থাপনা’’ শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প প্রস্তবনা প্রণয়ন, বাস্তবায়ন এবং মূল্যায়নে অংশগ্রহণকারীদের অনেক সহায়ক ভূমিকা রাখবে বলে মতামত ব্যক্ত করেন। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন গান্ধী আশ্রম ট্রাস্ট’র ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার মাসুদ রানা, কর্মসূচি সমন্বয়কারী অসীম কুমার বক্সী এবং থানা ম্যানেজার ফেরদৌসী বেগম। ইতোমধ্যে গান্ধী আশ্রম ট্রাস্ট’র প্রশিক্ষণ ও রিডো সংস্থার যৌথভাবে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ও মিরওয়ারিশপুর, গোপালপুর, নরোত্তমপুর ও জিরতলী ইউনিয়ন পরিষদ এবং সোনাইমুড়ী উপজেলার জয়াগ, নদনা, দেওটি ও আমিশাপাড়া ইউনিয়ন পরিষদ ও চাটখিল উপজেলার পাঁচগাঁও, মোহাম্মদপুর এবং বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সেক্রেটারীদের সাতটি ব্যাচে প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।