সুন্দরগঞ্জে স্পোর্টস ফর ডেভলপমেন্ট বিষয়ক ওয়ার্কশপ

উপজেলায় ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি বিইপি’র আয়োজনে এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। জানা যায়, গত বুধবার উপজেলা ব্র্যাক হলরুমে স্পোর্টস ফর ডেভলপমেন্ট বিষয়ক এক কমিউনিটি লিডার ওয়ার্কশপ তারাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ খোকার সভাপতিত্বে কিশোরীদের খেলাধুলায় শারীরিক সুস্থতা, অংশ গ্রহণ ও মানসিক বিকাশ বিষয় নিয়ে আলোচনা করেন এরিয়া ম্যানেজার (এডিপি) মোহন কুমার ভদ্র, এস আই মকবুল হোসেন, প্যানেল মেয়র সুজাউদ্দৌলা (সুজা) প্রমুখ।