বেতাগীতে শস্যকর্তন
বেতাগী (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ১৯:০৪
বেতাগীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইজওয়ার উদ্যোগে ইউএসএইডি ও ইরি বাংলাদেশের আর্থিক সহযোগিতায় সোমবার দুপুরে উপজেলার পুটিয়া খালী গ্রামে শস্য কর্তন ও মাঠ দিবস পালিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু, ইজওয়ার সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম , প্রকল্প কর্মকর্তা সতীশ মণ্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনায়েতুছ সোবাহান ও কৃষক দুলাল হাওলাদার । এ সময় কৃষক আঃ রশীদ বলেন,উন্নত জাতের খরা সহিষ্ণু ধানের আবাদ করে দ্বিগুণ ফলন ও বাজার মূল্যে বেশি হওয়ায় তারা মহাখুশি।