বিজয় উত্সব ও মুক্তির মেলা অনুষ্ঠিত

স্বাধীনতার ৪১ বছর পূর্তি উপলক্ষ্য বিএসবি ফাউন্ডেশন এবং ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ সম্প্রতি নন্দন পার্কে এক দৃষ্টি নন্দন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধসহ দেশপ্রেমিক সুশিক্ষিত নিরক্ষরমুক্ত আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২০ হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে দিনব্যাপী বিজয় উত্সব ও মুক্তির মেলা ২০১২ অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানের মুল প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এম.কে.বাশার পিএমজেএফ।