ঠাকুরগাঁও সীমান্তে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের ৩৮২/৪ ও ৫ এস পিলার এলাকায় তরিকুল (২৫) ও ফিরোজ মাহমুদ (২৫) নামে ২ বংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বর্তমানে আহত ২ জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। শুক্রবার রাত ২টায় তরিকুল ও ফিরোজ মাহমুদ ভারতে প্রবেশ করার সময় সোনামতি ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে । এতে ২ জন গুলিবিদ্ধ হয়। তরিকুল হরিণমারী মরাধার এলাকার কাইয়ুম ও ফিরোজ মাহামুদ রত্নাই কাশিবাড়ী এলাকার জামালের ছেলে বলে জানা গেছে।