কমলগঞ্জে মায়া হরিণ
শাবক উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৫৭
কমলগঞ্জে দেড় মাস বয়সের একটি মায়া হরিণ শাবক উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বাঘাছড়া চা বাগানের পাহাড়ি ছড়া থেকে চা বাগানের শ্রমিক- কর্মচারীরা হরিণ শাবকটি উদ্ধার করে লাউয়াছড়া ওয়াইল্ড লাইফের কাছে হস্তান্তর করেছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, চা বাগানের শ্রমিকরা হরিণ শাবকটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাগানের কর্মচারী বুলবুল আহমদকে জানায়। বুলবুল ওই হরিণ শাবকটি উদ্ধার করে তার বাসায় নিয়ে যান ও সেটিকে সুস্থ করে তোলেন। হরিণ শাবক আটকের খবর পেয়ে বুধবার রাতে কুরমা বন বিট কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ হরিণ শাবকটি উদ্ধার করে বন বিট অফিসে নিয়ে আসেন। বৃহস্পতিবার বন বিভাগ লাউয়াছড়া ওয়াইল্ড লাইফ (বন্যপ্রাণী) কর্মকর্তার কাছে শাবকটিকে হস্তান্তর করেন।