সেনবাগ আওয়ামী লীগের সম্মেলন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৫৮
নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জাফর চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। বিশেষ অতিথি ছিলেন- নোয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি একরামুল করিম চৌধুরী। সভায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.খোন্দকার আজাহারুল হক, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম দলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বিকেলে কাউন্সিলরদের গোপন ব্যালটে সভাপতি পদে আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আবু জাফর টিপু পুনঃনির্বাচিত হন।