জাতীয় বিদ্যুত্ সপ্তাহ পালন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৫৮
জাতীয় বিদ্যুত্ সপ্তাহ উপলক্ষে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। খবর ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত্ সমিতির রামগতি আঞ্চলিক কার্যালয় আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনাতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপত্বি করেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত্ সমিতির সভাপতি ইকবাল হোসেন শাহাজাদা। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আ স ম হাসান আল আমিন, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত্ সমিতির রামগতি আঞ্চলিক কার্য়ালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাদেক হোসেন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল মিঞা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে জাতীয় বিদ্যুত্ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার ঠাকুরগাঁও পল¬ী বিদ্যুত্ সমিতি থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা কালেক্টর চত্বরে শেষ হয়। বক্তব্য রাখেন পুলিশ সুপার ফয়সল মাহামুদ, উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র, পল¬ী বিদ্যুত্ সমিতির জিএম খালেকুজ্জামান,ঠাকুরগাঁও বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী নুরুল ইসলাম।
পঞ্চগড়
পঞ্চগড় বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড র্যালী বের করে। বিদ্যুত্ সপ্তাহের উদ্বোধন করেন এডিএম খোন্দকার আজিজম আহেম্মদ। এসময় বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী নির্মল কুমার রায় ও পল্লী বিদ্যুতায়নে ডিজিএম মোবাশ্বের হোসেন, খায়রুল আলম, মনির হোসেন, ইয়াকুব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বোদা
র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বোদায় জাতীয় বিদ্যুত্ সপ্তাহ উদযাপিত হয়। র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ। আওয়ামী লীগ নেতা মনিরুল কাদের, এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, বোদা থানার অফিসার ইনর্চাজ কায়ছার আলী খান, পল্লী বিদ্যুত্ সমিতির এজিএম জিএস সাইদুর রহমান, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম ও জুনিয়র প্রকৌশলী আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
ভালুকা (ময়মনসিংহ)
‘বিদ্যুত্ ব্যবহারে সাশ্রয়ী হন, অন্যকে ব্যবহারের সুযোগ দিন’ শ্লোগান নিয়ে গতকাল শুক্রবার ভালুকায় জাতীয় বিদ্যুত্ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ভালুকা উপজেলা চেয়ারম্যান আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। র্যালীর নেতৃত্ব দেন ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি -২ এর জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম ও আবাসিক প্রকৌশলী শাহ আলম।
বানারীপাড়া (বরিশাল)
শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বরিশাল পল্লী বিদ্যুত্ সমিতি-২’র বানারীপাড়া বিলিং এরিয়া অফিসের এজিএম মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মত্স্য কর্মকর্তা অভিজিত্ শীল, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, এসআই আমানউল্লাহ মোজাম্মেল হক প্রমুখ।
ফুলবাড়ি (দিনাজপুর)
জাতীয় বিদ্যুত্ সপ্তাহ উপলক্ষে গতকাল এখানে শোভাযাত্রা বের করা হয়। শেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নজমুল হক নাজিম, ফুলবাড়ি প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদগুপ্ত অপু, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, রাকিব হাসান জনি প্রমুখ।
গঙ্গাচড়া (রংপুর)
জাতীয় বিদ্যুত্ সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার রংপুরের গঙ্গাচড়ায় বিস্তারিত কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক। বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান খায়রুল আলম বাবু, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুবুুল আলম বিশ্বাস, অধ্যক্ষ নুরন্নবী, ডেপুটি জেনারেল ম্যানেজার হাফিউজ্জামান, জুনিয়র ইঞ্জিনিয়ার ফারুক, ইন্সপেক্টর দেওয়ান জাহাঙ্গীর, এসি আব্দুর রহিম প্রমুখ।
নাসিরনগর (বি বাড়িয়া)
জাতীয় বিদ্যুত্ সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল এখানে শোভাযাত্রা বের হয়। সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সামিহা ফেরদৌসী ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়া বক্তব্য রাখেন,জুনিয়ার প্রকৌশলী আবদুল ওহাব, বিলিং সুপারভাইজার মনিরা সুলতানা,ওয়ারিং পরিদর্শক আবদুস সামাদ প্রমুখ ।
বাঞ্ছরামপুর
বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুত্ সমিতির উদ্যোগে গতকাল জাতীয় বিদ্যুত্ সপ্তাহ উপলক্ষে পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম প্রকৌশলী মোবারক হোসেনেরর নেতৃত্বে র্যালী বের করা হয় হাজী জামশেদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোবারক হোসেন, এজি এম বিজয় কুন্ড, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি এমএ আউয়াল, প্রফেসার চান মিয়া সরকার।