বগুড়া লেখক চক্রের নতুন কমিটি

সভাপতি রফিক সম্পাদক সেলিম

বগুড়ার ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের নতুন কমিটি গঠিত হয়েছে । নতুন কমিটিতে আগামী দু’বছরের জন্য কবি ইসলাম রফিক সভাপতি ও ছড়াকার আমির খসরু সেলিম সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সহ-সাধারণ সমপাদক ওয়ায়েজ রেজা, গণ-সংযোগ সমপাদক রনজু ইসলাম, আসর পরিচালনা সমপাদক শাহান-ই-জেসমিন ডরোথী, অর্থ সমপাদক আমিনুল ইসলাম রনজু, নির্বাহী সদস্য যথাক্রমে নিখিল নওশাদ, বিজয় এক্কা, আনিছ রহমান এবং রিপন আহসান ঋতু।