বাজিতপুরে শিশুর
লাশ উদ্ধার
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৫৯
শুক্রবার দুপুরে উপজেলার হিলাচিয়া ইউনিয়নের ইকরাটিয়া গ্রামের দেওচান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর (৮) লাশ তেজখালী খাল থেকে এলাকাবাসী উদ্ধার করেছে। মেয়েটি দুইদিন নিখোঁজ ছিল। পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার দিনমজুরের ঐ মেয়ে ইকরাটিয়া গ্রামে নানীর বাড়ি থেকে পড়াশুনা করতো। বুধবার সন্ধ্যায় হাঁস আনতে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। দুইদিন খোঁজাখুঁজির পর গতকাল দুপুরে বাড়ির কাছের তেজখালী ব্রিজের পূর্বপাশ থেকে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে। বাজিতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, শিশুটিকে ধর্ষণের পর হত্যা অথবা অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।