পাবনায় আহত যুবলীগ নেতা নুরুলের মৃত্যু
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ২১:০০
এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনায় প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ নেতা নুরুল ইসলাম (৩০) মারা গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। সে সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে। সে পাবনা সদর উপজেলা যুবলীগের সাহিত্য সম্পাদক ছিলেন বলে দাবি করেছে দলীয় সূত্র। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ হোসেন জানান, গত ১ ডিসেম্বর সন্ধ্যায় শহর থেকে বাড়ি ফেরার পথে দিলালপুর এলাকায় প্রতিপক্ষের ৭-৮ জন সন্ত্রাসী লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় প্রথমে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটায় বুধবার দুপুরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিত্সক। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
চাটখিলে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালী জেলার চাটখিলের খিলপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. সোহেলকে (২৩) বৃহম্পতিবার রাতে দেলিয়াই বাজার আওয়ামী লীগ অফিসের সামনে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে।
জানা গেছে গত বুধবার গভীর রাতে দেলিয়াইস্থ স্থানীয় বিএনপি কার্যালয়ে কে-বা কারা আগুন দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকালে স্থানীয় বিএনপি এক প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভা শেষে একটি মাইক্রোবাস ও ২/৩টি সিএনজিযোগে বিএনপি সন্ত্রাসীরা সভাস্থল ত্যাগ করার সময় আনুমানিক সন্ধ্যা ৮টা দেলিয়াই আওয়ামী লীগ অফিস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।