ধুনটে বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ

বৃহস্পতিবার বগুড়ার ধুনটে উপজেলার সদরের দুস্থ-শীতার্তদের মধ্যে তারেক রহমান প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র উপদেষ্টা এসএম শফিউজ্জমান খোকন। উপজেলার দুস্থ-শীতার্তদের মধ্যে ৫শ’ কম্বল ও শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।