জাতিসংঘ প্রতিনিধিদের
সঙ্গে তিন জামায়াত
নেতার বৈঠক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ২২:৪২
বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল শুক্রবার বিকালে স্থানীয় একটি হোটেলে সাক্ষাত্ করেন। এসময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন।
জাতিসংঘের প্রতিনিধিদলে ছিলেন জাতিসংঘ মিশনের ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল এফেয়ার্সের সহকারী সেক্রেটারী জেনারেল মি. ওসকার ফেরান্ডেজ তারাংকু, জাতিসংঘের ইলেকটোরাল এসিসট্যান্স ডিভিশনের ডাইরেক্টর মি. প্রেইগ জেনেস, দক্ষিণ এশিয়ার ডেপুটি চীফ মি. হিতোকী দেন এবং বাংলাদেশে জাতিসংঘ মিশনের আবাসিক প্রতিনিধি মি. মিল ওয়াকার।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের অন্য দু’জন সদস্য হলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মাদ তাহের এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী সেক্রেটারী মতিউর রহমান আকন্দ। ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিচার প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা ও বিচারের বিষয়ে জামায়াতের অবস্থান জাতিসংঘ প্রতিনিধিদের অবহিত করেন ব্যারিস্টার রাজ্জাক।