বিনোদন প্রতিদিন চয়েজ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ১৮:৪৯
বরাবরের মতো সমসাময়িক ঘটনার খোঁজ-খবর নিয়েই সাজানো হয়েছে একুশে টিভির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘মিডিয়া গসিপ’। তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় এবারের ‘মিডিয়া গসিপ’-এর মূল প্রতিবেদনে উঠে এসেছে শওকত আলী ইমনের বিস্তারিত বিবরণ। এ ছাড়া আইয়ুব বাচ্চুর বর্তমান অবস্থাসহ শোবিজের সাম্প্রতিক ঘটনা নিয়ে সাজানো হয়েছে এবারের নিউজ ফ্ল্যাশ সেগমেন্ট। এবারের ‘মিডিয়া গসিপ’-এর হট সিটে থাকছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী এবং গীতিকার সাংবাদিক জাহিদ আকবর। আজ রাত ১০টা ১০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।