২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

অনুশীলনী - ০২ আমজাদ হোসেন একজন খুচরা ব্যবাসয়ী। পুরানা পল্টনে আজাদ প্রোডাক্টসের সামনে তার একটি অস্থায়ী ফলের দোকান আছে। বিভিন্ন মৌসুমে সে বিভিন্ন ধরনের ফল বিক্রয় করে। প্রতিদিন সাকালে সে বাদামতলীর পাইকারদের কাছ থেকে ফল কিনে এনে খুচরা বিক্রয় করে। সে ক্রেতাদের রুচি, পছন্দ, ক্রয়ক্ষমতা, পণ্যমান ইত্যাদি বিবেচনায় বিভিন্ন আড়তে ঘুরে ঘুরে ফলগুলো কিনে থাকে। তার দোকানের সুনামের কারণে কতিপয় ক্রেতা নিয়মিত গ্রাহক পরিণত হয়েছে। তার ব্যবসায়টি ছোট হলেও মুনাফার পরিমাণ বেশ ভালো। প্রয়োগমূলক গ. তুমি যদি আমজাদ হোসেনের মতো খুচরা ব্যবসায়ী হতে চাও তবে কী কী পদক্ষেপ গ্রহণ করবে? গতকালের পর প্রয়োগমূলক গ. তুমি যদি আমজাদ হোসেনের মতো খুচরা ব্যবসায়ী হতে চাও তবে কী কী পদক্ষেপ গ্রহণ করবে? উচ্চতর দক্ষতামূলক ঘ. যেকোনো খুচরা ব্যবসায়ের জন্য স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়-আলোচনা কর। প্রশ্ন গ এর উত্তর খুচরা ব্যবসায়ী হওয়ার জন্য আমি নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করব- ১. স্থান নির্বাচন: প্রথমে যে স্থানে খুচরা বিপণি স্থাপন করব সে স্থানের জনগণের রুচি, চাহিদা, যাতায়াত সুবিধা, সমজাতীয় দোকানের অবস্থান ইত্যাদি বিবেচনায় এনে সিদ্ধান্ত নেব। ২. ডেকোরেশন : বিপণির সমৃদ্ধির জন্য আকর্ষণীয় সাইনবোর্ড, মনোরম সাজসজ্জা ও বিক্রয়কর্মীর ব্যবস্থা করব। ৩. বিক্রয়কর্মী : অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত বিক্রয়কর্মী নিয়োগ করব, যারা তাদের অমায়িক ব্যবহার দ্বারা ক্রেতাদের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করবে। ৪. মূলধন সংগ্রহ : প্রস্তাবিত ব্যবসায়ের জন্য পর্যাপ্ত মূলধনের ব্যবস্থা করব। ব্যক্তিগত উত্স ও ব্যাংক ঋণ গ্রহণ করব। প্রয়োজনে বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করব। ৫. আয়তন : খুচরা ব্যবসায়ের আয়তন নির্ধারণ করব। ব্যবসায়ের প্রকৃতি, পণ্যের প্রকৃতি, ব্যবসায়ের ধরন, সময় ইত্যাদি বিচার-বিশ্লেষণ করে ব্যবসায়ের কাম্য আয়তন নির্ধারণ করব। ৬. পণ্য নির্বাচন : ক্রেতাদের রুচি, ও তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় এনে পণ্যের সুবিধাজনক উত্স নির্বাচন করব। পরিশেষে বলা যায় উল্লেখিত পদক্ষেপ গ্রহণ করে যে কোনো ব্যক্তির পক্ষে খুচরা ব্যবসায় গঠন করে সফলতার সাথে ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারেন। প্রশ্ন ঘ এর উত্তর খুচরা ব্যবসায়ী ভোক্তাসাধারণের সাথে সরাসরি জড়িত। এরা পাইকার বা উত্পাদক থেকে পণ্য সংগ্রহ করে সরাসরি চুড়ান্ত ভোক্তার নিকট সরবরাহ করে। তাই খুচরা ব্যবসায় এমন স্থানে স্থাপিত হওয়া উচিত যেখান থেকে চূড়ান্ত ভোক্তারা খুব সহজে পণ্য ক্রয় করতে পারে। খুচরা ব্যবসায়ের উপযুক্ত স্থান নির্বাচনের ওপর নির্ভর করে উক্ত ব্যবসায়ের সাফল্য-ব্যর্থতা। স্থান নির্বাচনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিম্নে উল্লেখ করা হলো- ১. কোনো স্থানে খুচরা ব্যবসায় স্থাপন করতে হলে উদ্যোক্তাকে সংশ্লিষ্ট এলাকার জনগণের রুচি ও চাহিদা, তাদের ক্রয়ক্ষমতা, সংশ্লিষ্ট এলাকার যাতায়াত ব্যবস্থা, সমজাতীয় অন্যান্য দোকানের সান্নিধ্য প্রভৃতি বিষয় বিবেচনা করতে হয়। ২. সাধারণত এক এক প্রকারের খুচরা দোকানগুলো শহরের এক এক এলাকায় বা মার্কেটের এক একদিকে অবস্থিত হয়ে থাকে। এর ফলে ক্রেতারা আশপাশের দোকান ঘুরে ফিরে তাদের পছন্দমতো পণ্য কিনতে পারে। তাই খুচরা ব্যবসায় এ ধরনের বিশেষ এলাকায় স্থাপিত হওয়া উচিত। পরিশেষে বলা যায়, স্থান নির্বাচনের ওপর খুচরা ব্যবসায়ের সফলতা বহুলাংশে নির্ভর করে। সুতরাং স্থান নির্বাচনে খুচরা ব্যবসায়ীদের ব্যাপক চিন্তভাবনা করা উচিত। অনুশীলনী - ০৩ নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও মিসেস সুমনা রহমান ঢাকার বাদাতলী থেকে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য ক্রয় করেন। তিনি এ সকল পণ্য মিরপুরের ’নিত্য সম্ভার’ নামক একটি দোকানে বিক্রয় করেন। এ কাজে তাকে সহায়তা করার জন্যে তিনি দক্ষ ও অভিজ্ঞ দুজন কর্মী নিয়োগ করেন। কয়েক বছরের মধ্যেই এলাকায় প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়েছে। জ্ঞানমূলক :ক. কোনটির মাধ্যমে ব্যবসায়ের অস্তিত্ব রক্ষা করা যায়? অনুধাবনমূলক খ. উত্পাদনকারী ও খুচরা ব্যবসায়ীর মধ্যে যোগসূত্র স্থাপন করেন কে? - ব্যাখ্যা করো। প্রয়োগমূলক গ. মিসেস সুমনা রহমান কোন ধরনের ব্যবসায়ী তা বর্ণনা করো। উচ্চতর দক্ষতামূলক : ঘ. মিসেস সুমনা রহমানের ব্যবসায়ে সফলতার পেছনে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রশ্ন ক-এর উত্তর : বাজারজাতকরণের মাধ্যমে ব্যবসায়ের অস্তিত্ব রক্ষা করা যায়। প্রশ্ন খ-এর উত্তর পাইকারি ব্যবসায়ী উত্পাদনকারী ও খুচরা ব্যবসায়ির মধ্যে যোগসূত্র স্থাপন করে। পাইকার একজন মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে বণ্টন প্রণালিতে উত্পাদক ও খুচরা ব্যবসায়ের মধ্যবর্তী স্থানে অবস্থান নেয়। পাইকাররা উত্পাদকের কাছ থেকে অধিক পরিমাণে পণ্যদ্রব্য ক্রয় করে সেগুলোকে ছোট ছোট ‘লটে’ ভাগ করে খুচরা ব্যবসায়িদের নিকট বিক্রি করে। এভাবে উত্পাদনকারী ও খুচরা ব্যবসায়ীর মধ্যে পাইকার যোগসূত্র স্থাপন করে। গ ও ঘ-এর উত্তর আগামীকাল