শেকৃবির ১ম বর্ষে ভর্তি পরীক্ষা আজ শুরু

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি প্রক্রিয়া আজ রবিবার শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। মূল তালিকা থেকে ভর্তি ৯ ও ১০ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ১৩ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের মধ্যে কৃষি অনুষদে ৩৫০, ত্রগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ১০০ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরীনারী মেডিসিন অনুষদে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-www.sau.edu.bd থেকে বিস্তারিত জানা যাবে।