সদরপুরের এক মুক্তিযোদ্ধা বিনা চিকিত্সায় মৃত্যুর সাথে লড়ছেন

সদরপুরের যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা হারুন-অর রশীদ অর্থের অভাবে বিনা চিকিত্সায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দুই বছর যাবত্ ব্রেনস্ট্রোক করে বাকরুদ্ধ হয়ে ঘরে পড়ে থাকলেও তার খোঁজ কেউ রাখেনি। সদরপুর ইউনিয়নে ২ বার নির্বাচিত চেয়াম্যান সব হারিয়ে বাকরুদ্ধ এক বধির। তার পরিবারের সদস্যরা জানান, মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী আওয়ামী-লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সে বিনা চিকিত্সায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।