চাঁপাইনবাবগঞ্জে
সড়ক দুর্ঘটনায়
যুবক নিহত
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৫৭
চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার রাতে মোটর সাইকেল খাদে পড়ে শামীম (৩০) নামে এক যুবক নিহত ও ২ যুবক আহত হয়েছেন। নিহত শামীম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর মহল্লার মাহতাব উদ্দীনের ছেলে । আহতরা হলেন—একই মহল্লার কালু (২২) ও দুরুল (২৫)।
পুলিশ ওগাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা-আমনুরা সড়কের আতাহার সাঁকোর কাছে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।