পাঁচ মিনিট স্তব্ধ ছিল নেত্রকোনা
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৫৮
জেএমবি’র বোমা হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা আর গণজাগরণের মাধ্যমে জঙ্গি নির্মূলের দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল শনিবার নেত্রকোনায় পালিত হয়েছে নেত্রকোনা ট্র্যাজেডি দিবস ।
নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদযাপন কমিটির উদ্যোগে সকাল ৯টায় উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৯টায় নিহতদের স্মরণে উদীচী কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করার পর বোমা হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য ১০.৪০মিনিট থেকে ১০.৪৫ মিনিট পর্যন্ত যে যেখানে ছিল সেখানেই স্বতঃস্ফূর্ত ভাবে ৫ মিনিট নীরবে দাঁড়িয়ে ‘স্তব্দ’ নেত্রকোনা’ কর্মসূচি পালন করে। এ সময় সকল প্রকার যানবাহন চলাচল ৫ মিনিটের জন্য থমকে দাঁড়ায়।