কামারখন্দে পুলিশের
বাবুর্চি খুন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৫৮
সিরাজগঞ্জ কামারখন্দে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুস সাত্তার (৪৫) নামে ডিআইজি (হাইওয়ে) পুলিশের এক বাবুর্চি খুন হয়েছে। সে উল্লাপাড়া উপজেলার উলিপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। শুক্রবার কামারখন্দের ফুলজোড় নদীর কাছ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক ছিনতাইকারীকে আটক করেছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আব্দুস সাত্তার ডিআইজি (হাইওয়ে)’তে ডেপুটেশনে কর্মরত ছিল। বৃহস্পতিবার রাজশাহী থেকে রেশন ও টাকা নিয়ে বাড়ি ফিরছিল। সন্ধ্যায় ফুলজোর নদীর ঘাটে নৌকার জন্য অপেক্ষা করার সময় একদল ছিনতাইকারী তাকে আটক করে। এ সময় ছিনতাইকারীরা তাকে হত্যা করে মালামাল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।