বামনায় কাজী ও পুরোহিতদের মতবিনিময়

বরগুনার বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার সকল নিকাহ্ রেজিস্ট্রার ও পুরোহিতের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আর্থ-সামাজিক শিক্ষা- সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা (অ্যাসেড)-এর আয়োজনে এবং স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট ও বরগুনা কোস্টাল এনজিও ফোরাম (বিসিএনএফ)-এর সহযোগিতায় সামাজিক উদ্যোক্তা সম্পাদক মো. মোশাররফ হোসাইন জমাদ্দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান, উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলতাফ হোসেন জমাদ্দার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম হোসেন, বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ, অ্যাসেড নির্বাহী পরিচালক মো. নেছার উদ্দিন, বিসিএনএফ-এর এসপিও গৌরী মজুমদার প্রমুখ।