বিজয় ও মোমিনুল টি-টোয়েন্টি দলে

েটস্ট ও ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি ম্যাচ। মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ওয়েষ্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজের পারফর্মেন্স মূল্যায়ন করে এবার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষনা করেছেন নির্বাচকরা। ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন রুবেল হোসেন। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে তিনি দলে ঢুকেছেন। তার সাথে সাথে টি-টোয়েন্টির অভিষেক হতে যাচ্ছে দুই তরুন ক্রিকেটার এনামুল হক বিজয় ও মোমিনুল হক। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, আব্দুর রাজ্জাক, মোমিনুল হক, জহুরুল ইসলাম অমি, নাসির হোসেন, ইলিয়াস সানি, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সোহাগ গাজী, জিয়াউর রহমান জিয়া ও শফিউল ইসলাম।