রাজিবের আরেকটি ড্র

কলকাতার রোজ ভ্যালি দাবায় শুক্রবার মেসিডোনিয়ান গ্র্যান্ডমাস্টার ভাইওরেল ইয়রডাচেস্কুরের সাথে ড্র করার পর বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব ড্র করার পর গতকাল ষষ্ঠ রাউন্ডে আরেকটি ড্র করেছেন। ২৪৬৪ রেটিংয়ের রাজিবের প্রতিপক্ষ ছিলেন ২৬৬০ রেটিংয়ের দাবাড়ু চীনের গ্র্যান্ডমাস্টার নি হুয়া। রাজীব ছয় খেলায় চার পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন।