শহীদ মুক্তিযোদ্ধা মুফতি দাবা

শহীদ বীর মুক্তিযোদ্ধা মুফতি মোহাম্মদ কাসেদ স্মরণে বৃহস্পতিবার বিকাল তিনটা হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দাবা প্রতিযোগিতা শুরু হবে। সকলের জন্য অংশগ্রহণ উন্মুক্ত এ প্রতিযোগিতায় আগ্রহী দাবাড়ুদের নির্ধারিত এন্ট্রি ফিসহ ১২ ডিসেম্বর সন্ধ্যার মধ্যে ফেডারেশন অফিস কক্ষে নাম জমা দিতে হবে। প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা।