সারাদেশের খেলাধুলা

আজ থেকে মৌলভীবাজারে শুরু জাতীয় মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে আজ রবিবার থেকে শুরু হচ্ছে জাতীয় মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত প্রতিযোগিতা। আজকের খেলায় অংশ নেবে মৌলভীবাজার ও ঢাকা এবং খুলনা ও যশোহর। দেশের ৮টি অঞ্চলের মহিলা ক্রিকেট দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলগুলো হলো: স্বাগতিক মৌলভীবাজার, ঢাকা, খুলনা, নড়াইল, নরসিংদী, বগুড়া, যশোহর ও রংপুর । বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। জয়ের ধারায় বিসিআইসি স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস বিসিআইসি ক্রীড়া সংসদ ওশেন শিপ বিল্ডার্স ফুটবল লিগে জয়ের ধারায় ফিরেছে। আগের ম্যাচে নওজোয়ান ক্লাবের কাছে পয়েন্ট খোয়ানোর পর গতকাল শনিবার দলটি ৩-০ গোলে হারায় কাস্টমস স্পোর্টস ক্লাবকে। আতিক ২টি ও ইসেকা লাকী ১টি গোল করেন। বিরতি পর্যন্ত ম্যাচটি ছিল গোল শূন্য। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের বিভাগীয় ফাইনাল আজ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে আজ রবিবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় বঙ্গমাতা ফুটবল ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ প্রাথমিক স্কুল ও রাঙ্গামাটি জেলার কাউখালীর মঘাছড়ি প্রাথমিক স্কুল এবং এর পরপরই বঙ্গবন্ধু ফুটবল ফাইনালে কক্সবাজার জেলার মহেষখালী মেহেরিয়া পাড়া প্রাথমিক স্কুল ও চট্টগ্রাম জেলার রাউজানের ঊনসত্তর পাড়া প্রাথমিক স্কুল প্রতিদ্বন্দ্বিতা করবে। শফি মিয়া স্মৃতি ব্যাডমিন্টন শুরু আজ আজ রবিবার থেকে শুরু হচ্ছে এম শফি মিয়া স্মৃতি আন্তঃজেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। চট্টগ্রাম বিভাগের ৮০ জন ব্যাডমিন্টন প্রতিযোগীর পাশাপাশি এই বিভাগীয় প্রতিযোগিতায় ১২ জন মেয়ে প্রতিযোগীও অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় ৭টি ইভেন্ট হচ্ছে- পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক, বালিকা একক ও প্রবীণ দ্বৈত। বাছাইকৃতরা অন্তত একমাস অলস সময় কাটাবেন স্পোর্টস রিপোর্টার সিলেটে বাফুফে একডেমির জন্য চূড়ান্ত বাছাইকৃত ফুটবলারদের একমাস অলস সময় কাটাতে হবে। কারণ একাডেমির মাঠ প্রস্তুত নেই। মাঠ প্রস্তুত করতে অনেক সময় লাগবে। বাফুফে থেকে জানা গেছে একমাসের বেশি সময় লাগতে পারে। ফিফার লোকজন শুক্রবার সিলেটে গিয়ে সরেজমিনে একাডেমির সব সুযোগ সুবিধা দেখে এসেছেন। কিন্তু মাঠের বিদ্যমান পরিস্থিতি খেলার উপযোগী নয়। জানিয়েছেন ফিফার কর্মকর্তাদের সফর সঙ্গী হওয়া বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তার কাছ থেকে জানা যায় একাডেমীর দু’টি মাঠ খুব ভালো অবস্থায় নেই। পরিচর্যা করে খেলার উপযোগী করতে সময় লাগবে। একাডেমির জন্য অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৮ বছর বয়সের খেলোয়াড়দের চূড়ান্ত বাছাই চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। গতকালই শুরু হয়েছে ফিফার টেকনিক্যাল ডাইরেক্টরদের পরিচলানায়। তারা সকাল থেকে কাজ শুরু করেন। সারাদিন খেলোয়াড় বাছাই করছেন বিভিন্ন প্রক্রিয়ায়। আজ অনূর্ধ্ব-১৪ খেলোয়াড় চূড়ান্ত হবে। অনূর্ধ্ব-১৪ বছর বয়সের ৩০ জন ভাগ্যবান ফুটবলার নেয়ার কথা রয়েছে একাডেমির জন্য। অনূর্ধ্ব-১৪ বছর বয়সের খেলোয়াড় নেয়ার কথা থাকলেও গতকাল জানা গেছে বেশি বয়সের খেলোয়াড় ট্রায়াল দিচ্ছে বাছাইয়ে। আগামীকাল অনূর্ধ্ব-১৮ দলের ৩০ খেলোয়াড় চূড়ান্ত বাছাই শুরু হবে। বাফুফের একাডেমির জন্য ফিফা সাত লাখ ডলার দেয়ার ঘোষণা আগেই দিয়েছিল। এর মধ্যে তিন লাখ ডলার পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে ৪০ লাখ টাকা ব্যয় হচ্ছে খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায়। সারা দেশ থেকে এক লাখ ফুটবলার বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।