এএসপি ফাউন্ডেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

আবেদ সাত্তার পাঠান ফাউন্ডেশন এ এস পি ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলায় আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। গত ৫ ডিসেম্বর ১১৮, মধ্য ইসদাইরস্থ নারায়ণগঞ্জের কার্যালয়ে এক অসহায় নারীর মেয়ের বিয়ের খরচ বাবদ নগদ বিশ হাজার টাকা দিয়ে ফাউন্ডেশনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। অনুদানের অর্থ প্রদান করেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আশুতোষ ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আফজালউন নূর, মীজানুর রহমান রায়হানসহ নারায়ণগঞ্জের সিনিয়র সাংবাদিকবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি