নারীপক্ষর শ্রদ্ধাঞ্জলি
আলোর স্মরণে কাটুক আঁধার
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২২:৩১
প্রতিবছরের ন্যায় এবারও মুক্তিযুদ্ধে হারানো স্বজনদের শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমের আলো জ্বালায় নারীপক্ষ। ‘আলোর স্মরণে কাটুক আঁধার’ শিরোনামে নারীপক্ষের এই শ্রদ্ধাঞ্জলি ১৯৮৮ সাল থেকে পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে মোরা পরের তরে।’ দেশের সকল অশুভ শক্তি ধ্বংস করে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হয়। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।