রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও
বিরোধী দলীয় নেত্রীর
অভিনন্দন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২৩:১৩
ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজদ রাতে ইত্তেফাককে জানান, ম্যাচ শেষে প্রধানমন্ত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, গৌরবময় বিজয়ের মাসে বীর বাঙ্গালির এই সিরিজ জয় আমাদের গোটা দেশবাসীকে গৌরবান্বিত করেছে। এই বিজয়ের ফলে ক্রিকেটে বাংলার টাইগারদের বিজয়ের যাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ দলের বিজয়ে বিরোধি দলের নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশ দলের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। এই বিজয়ের ধারা অব্যহত রাখবে বলে আশা প্রকাশ করেন। ।
জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহিদুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট দলকে এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। জেপি নেতৃদ্বয় বলেন, এই বিজয়ের ফলে বাংরাদেশ ক্রিকটে দল দেশের জন্য আরো সুনাম বয়ে আনতে অনুপ্রাণিত হবে।