জয়ের আবেগে
দৌড় ভুলে যাওয়া
ম্যাচ!
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২৩:১৪
জয় নিশ্চত, বলের গতিও ভালো, বলটি নির্ঘাত বাউন্ডারীর বাইরে (!)। ব্যাটসম্যানের মত গ্যালারীতে থাকা দর্শকরাও নিশ্চিত ছিল বল মাঠের বাইরে যাবেই। খোলোয়ারের আর দৌঁড়ানোর দরকার নেই। প্যাভিলনে থাকা দলের অন্যরা ছুটে এসে অভিনন্দন জানালো ব্যাট্সম্যান নাসিরকে। কিন্তু উত্তেজনাকর এই মুহুর্তে বাধ সাধলো বলটি। সে আর মাঠের বাইরে যায়নি। নাসির বলটি বাউন্ডারি লাইনের পাশে ফিল্ডারের কাছে আটকে যায়। এদিকে জয়ের আনন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলোয়ারদের একদফা অভিন্দন জানিয়ে ফেলেন। তবে জাতিকে হতাশ করেনি ব্যাট্সম্যান নাসির। খেমার রোচের ৬ষ্ট বলটি ব্যাট্সম্যান নাসিরের নিপুন হাতে পড়ে জয় নির্ধারনী চারে পরিণত হতে হয়েছে।