শীতের জড়তা ভেঙ্গে
রাস্তায় জনতার ঢল
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২৩:১৪
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল খেলা শেষ হওয়ার সাথে সাথে বাঁধ ভাঙ্গা উল্লাস শুরু হয়। স্টেডিয়ামের পাশের এলাকাগুলো থেকে ক্রিকেটপ্রেমিকরা ছুটে আসেন স্টেডিয়ামে দিকে। বিজয়ের আনন্দে আপ্লুত হয়ে তাদের চোখের পানি ঝরেছে। ক্রিকেটে দুনিয়ায় পা রাখার পর কত কাল এমন একটি দিনের অপেক্ষায় ছিল এদেশের মানুষ। সেই কাংখিত বিজয় এসেছে এমন এক সময় যখন এদেশের কোটি কোটি মানুষ বিজয় দিবসের প্রস্তুতি নিতে যাচ্ছিল। আসন্ন বিজয় দিবস আর ক্রিকেটের বিজয় উত্সব যেন একাকার হয়ে গিয়েছিল। বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্ররাও রাঁস্তায় নেমে ঢোল বাদ্য বাজিয়ে গান গেয়ে উল্লাস করে।