এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা এইচ.এস.সি. পরীক্ষায় ইংরেজিতে A+ পেতে সবচেয়ে বড় প্রয়োজন সঠিক দিক-নির্দেশনা এবং তদানুযায়ী যথার্থ অনুশীলন। ইংরেজি প্রথমপত্রের Part A, Part B ও Part C-তে যেসব critical question রয়েছে, সেগুলোর উপর সম্যক ধারণার্জন করে ও উত্তর লেখার যথার্থ কৌশল আয়ত্ত করে উপযুক্ত কিছু অনুশীলন করতে পারলেই সাফল্য অনিবার্য। ইতোপূর্বে আমরা Part A-এর উপর আলোচনা করেছি। এখন পর্যায়ক্রমে Part B অংশের Fill in the gaps-এর নিয়মাবলী এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। Rule 02:- কোন sentence-এ subject-এর পরে শূন্যস্থান থাকলে এবং মূল verb ব্যবহূত না হয়ে থাকলে উক্ত শুন্যস্থানে verb বসাতে হবে। চেনার উপায়-০১: কোন sentence-এর subject 3rd person singular number হলে এবং sentence / clause-টি present indefinite tense-এর হলে সেক্ষেত্রে মূল verb-এর সাথে ‘s’ বা ‘es’ যুক্ত হয়। তবে এ ধরনের sentence-এ modal auxiliary verb (must, can, is to, have to, has to, ought to, should, dare, need, had better etc.) ব্যবহূত হলে verb-এর base form বসে, মূল verb হিসাবে be verb ব্যবহূত হলে is বসে এবং have verb ব্যবহূত হলে has বসে অর্থাত্ সেক্ষেত্রে মূল verb-এর সাথে ‘s’ বা ‘es’ যুক্ত হয় না। যেমন- i) Julie goes to school daily. (এক্ষেত্রে subject 3rd person singular বলে verb-এর সাথে ‘es’ যুক্ত হয়েছে ) ii) He keeps the book on the table. (এক্ষেত্রে subject 3rd person singular বলে verb-এর সাথে ‘s’ যুক্ত হয়েছে ) iii) She must go there. (এক্ষেত্রে modal হিসাবে must ব্যবহূত হওয়ায় verb-এর সাথে ‘s’/‘es’ যুক্ত হয়নি; base form বসেছে) iv) John is a student. (এক্ষেত্রে মূল verb হিসাবে be verb ব্যবহূত হওয়ায় verb-এর সাথে ‘s’ বা ‘es’ যুক্ত হয়নি ) v) He has a pen. (এক্ষেত্রে মূল verb হিসাবে have verb ব্যবহূত হওয়ায় verb-এর সাথে ‘s’ বা ‘es’ যুক্ত হয়নি ) vi) Jennie need not do it. (এক্ষেত্রে modal হিসাবে need ব্যবহূত হওয়ায় verb-এর সাথে ‘s’ বা ‘es’ যুক্ত হয়নি ) Subject-এর Singular/Plural নির্ণয় পদ্ধতি : কোন subject-এর মধ্যে এক বা একাধিক preposition থাকলে তখন প্রথম preposition-এর পূর্বের অংশটি অনুসারে subject-টির singular/plural নির্ণয় করতে হয়। অর্থাত্ প্রথম preposition-টির পূর্বের অংশটি singular হলে সমগ্র subject-টি singular হবে এবং পূর্বের অংশটি plural হলে সমগ্র subject-টি plural হবে। যেমন- i) The colour of these books is blue. (এক্ষেত্রে subject singular বলে verb-ও singular হয়েছে ) ii) The desires of the man are ambitious. (এক্ষেত্রে subject plural বলে verb-ও plural হয়েছে ) iii) Unconsciousness among people of different regions in the third-world countries is mainly responsible for their backwardness. (এই sentence-টির subject হলো ‘Unconsciousness among people of different regions in the third-world countries’. এই subject-এর মধ্যে তিনটি preposition আছে। যথা- among, of এবং in. প্রথম preposition (among)-এর পূর্বের অংশ (unconsciousness)-টি singular বলে সমগ্র subject-টিকে singular ধরা হয়েছে। বিধায় singular verb হিসেবে is বসেছে।) চেনার উপায়-০২: কোন sentence-এর অর্থ বা গঠন passive voice-এর হলে সেক্ষেত্রে উক্ত sentence-টিকে passive voice-এর নিয়ম অনুসারে করতে হয়। উল্লেখ্য যে, passive voice-এর ক্ষেত্রে সর্বদা be verb ব্যবহার করতে হয় এবং অবশ্যই মূল verb-এর past participle form বসাতে হবে। Be verb এবং মূল verb-এর past participle form ব্যতিত কখনোই passive voice হতে পারে না। এবার ছাত্র-ছাত্রীদের জন্য passive voice চেনার উপায় নিম্নরূপঃ- ১। Passive voice-এর subject সাধারণত বস্তুবাচক হয়ে থাকে। তবে ক্ষেত্রবিশেষে subject-টি ব্যক্তিবাচকও হতে পারে। ২। Passive voice-এর object-এর পূর্বে সাধারণত by, with, to অথবা at বসে। তবে অনেক সময় object দেয়া থাকে না। ৩। Active voice-এ কোন কাজ করা অর্থ বুঝায় কিন্তু passive voice-এ কোন কাজ (কারো দ্বারা) হওয়া অর্থ বুঝায়। ৪। Passive voice-এ কাজটি নিজে সরাসরি করে না বা করতে পারে না বুঝায়। ৫। Active voice-এর subject সরাসরি verb-এর কাজটি করে কিন্তু passive voice-এর subject-টি verb-এর কাজটি করতে পারে না, বরং object বা অন্য কারও দ্বারা কাজটি পরিচালিত হয়। যেমন- i) Jerry was (order) _______ to chop wood. (Ans. ordered) ii) In our country girls are not (allow) _______ to go outside alone. (Ans. allowed) iii) We waited for the asparagus to (cook) _______. (Ans. be cooked) iv) Different programmes (arrange) _______ on Pahela Baishakh. (Ans. are arranged) v) That day all lessons (teach) _______ in class by their English teacher. (Ans. were taught) vi) How could the sum (work out) ______ in five minutes? (Ans. be worked out) vii) English (use) ______ as a second language by millions of people. (Ans. is used) পরবর্তী অংশ আগামীকাল