সিরাজগঞ্জে সূতা ও লুঙ্গী প্রসেস মিলের উদ্বোধন

সিরাজগঞ্জের রায়গঞ্জের নলকায় খান এন্টারপ্রাইজের সূতা ও লুঙ্গী প্রসেস মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি নলকা ইউনিয়নের সেনগাঁতী গ্রামে প্রসেস মিলের উদ্বোধন করেন প্রসেস মিলের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ খান। উপস্থিত ছিলেন বেসিক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, আ.হ.ম. মাজেদুর রহমান, অফিসার তাইফ তাজদীদ চৌধুরী। নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সরকার, প্রমুখ।