অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের সভাপতি হলেন মোসাদ্দেক আলী ও সাধারণ সম্পাদক শাইখ সিরাজ
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২০:০৪
বেসরকারি টেলিভিশন মালিকদের সমন্বয়ে অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স নামে একটি সংগঠন করা হয়েছে। সংগঠনটির প্রথম সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালু। সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সহ-সভাপতি হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং কোষাধ্যক্ষ দেশ টিভির উপ-ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান। গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচিত করা হয় এই কমিটি। দুই বছর মেয়াদের এই কমিটি বেসরকারি টেলিভিশন ক্ষেত্রের উন্নয়ন এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন এর সাধারণ সম্পাদক শাইখ সিরাজ। কমিটির সভাপতি মোসাদ্দেক আলী ফালু জানিয়েছেন, সরকারের সহায়ক শক্তি হিসেবেই গণতন্ত্রের উন্নয়নের লক্ষ্যেই এসোসিয়েশনের সবাই এক সঙ্গে কাজ করবে।