চেন্নাই ও বেঙ্গালুর চলচ্চিত্র উত্সবে ‘ঘেটুপুত্র কমলা’

প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ এবার ভারতের দুটি আর্ন্তজাতিক চলচ্চিত্র উত্সবে যোগ দিচ্ছে। আগামী ১৩ থেকে ২০ ডিসেম্বর ভারতের চলচ্চিত্র নগরী চেন্নাইতে অনুষ্ঠিতব্য ১০তম চেন্নাই ইন্টান্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এ চলচ্চিত্রটি অংশগ্রহণ করছে। এ উত্সবে সারাবিশ্বের মোট ৪৫টি দেশের ১৬০টি চলচ্চিত্র অংশ নিচ্ছে। এ ছাড়া আগামী ২০ থেকে ২৭ ডিসেম্বর বেঙ্গালুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও অংশ নিচ্ছে ছবিটি। এখানেও মোট ৪৫টি দেশের ১৭৫টি চলচ্চিত্রের মধ্যে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ‘ঘেটুপুত্র কমলা’র অংশগ্রহন নিশ্চিত হয়েছে। উত্সবে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের চার হাজার ডেলিগেট। বাংলাদেশ থেকে উত্সব দুটিতে প্রতিনিধিত্ব করবেন প্রয়াত চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।