রাজশাহীতে ভারতীয় ভিসা কেন্দ্র চালু হচ্ছে কাল
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:০২
ভারতীয় হাই কমিশন, ঢাকা ১১ ডিসেম্বর থেকে রাজশাহীতে ভারতীয় স্টেট ব্যাংক পরিচালিত ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) একটি নতুন শাখা খুলছে। রাজশাহী আইভিএসি শাখায় রাজশাহী এবং রংপুর বিভাগের জনগণের কাছ থেকে ভিসার আবেদন গ্রহণ করা হবে। শাখাটি মরিয়ম আলি টাওয়ার, গ্রেটার রোড, বর্ণালী মোড়, বর্ণালী, রাজশাহীতে অবস্থিত। ভিসা সংক্রান্ত সমস্ত তথ্য www.hcidhaka.org এবং www.ivacbd.com ওয়েবসাইটে পাওয়া যাবে।-প্রেস বিজ্ঞপ্তি