গাংনীতে ১০টি বাল্য বিয়ে বন্ধ
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:১৬
মেহেরপুরের গাংনীতে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ১০টি বাল্য বিয়ে বন্ধ হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় উজ্জীবকবৃন্দ ও নারী নেত্রীদের সহযোগিতায় এসব বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে। জানা গেছে, গত ৭ ডিসেম্বর উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভোমরদহ গ্রামের দিনমজুর মনেব হোসেনের নাবালিকা কন্যা ৪র্থ শ্রেণীর ছাত্রী মনিয়ারার (১০) বিয়ে ঠিক হয়। নারীনেত্রী আসমা খাতুন থানা ইনচার্জকে অবগত করালে পুলিশ ও সাংবাদিকদের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হয়। এমনিভাবে উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আঃ কুদ্দুসের কন্যা পিংকি (১২), পলাশীপাড়ার রজব আলীর মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী নাহিদা খাতুন (১৩), গাড়াডোব পুকুর পাড়া গ্রামের রাশেদুলের কন্যা ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী রাজিয়া খাতুন (১২), ভবানীপুর গ্রামের আনারুলের কন্যা তানিয়া (১২), একই গ্রামের কাশেম আলীর ৫ম শ্রেণীর ছাত্রী সুমি (১৩), রামদেবপুর গ্রামের সামাইলের কন্যা আয়েশা (১২), একই গ্রামের মতিয়ারের কন্যা খুশিয়ারা (১৩), মাইলমারী গ্রামের মজনুর কন্যা সীমা (১২) বাল্য বিয়ে থেকে রক্ষা পায়। এরা সকলেই এখন স্কুলে লেখাপড়া করছে। গাংনীতে বাল্য বিয়ে বন্ধে এবং যৌতুক প্রতিরোধে দি হাঙ্গার প্রজেক্ট কাজ করে যাচ্ছে।