বাগেরহাটে হযরত খানজাহানের (র:) দুই দিনব্যাপী ওরশ সম্পন্ন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:১৯
বাগেরহাটে হযরত পীর খানজাহানের (র:) মাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক পবিত্র ওরশ গতকাল রবিবার শেষ হয়েছে। ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী মাজারে সমবেত হন। মাজার প্রাঙ্গণে ওরশ উপলক্ষে মেলা বসে। প্রতিবছর অগ্রহায়ণ মাসের এই তিথিতে খানজাহানের (র:) মাজারে ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে।