সোনাতলায় ষোল বছর এসি ল্যান্ড পদ শূন্য
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:১৯
দীর্ঘ ১৬ বছর ৭ মাস ধরে সোনাতলায় এসি ল্যান্ড পদ শূন্য রয়েছে। গুরুত্বপূর্ণ এই শূন্য পদ পূরণ না হওয়ায় জনগণ ও অফিসের কর্মচারিরা ভোগান্তির শিকার।
১৯৯৬ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে সহকারী কমিশনার (এসিল্যান্ড) শামসুল আলম সোনাতলা থেকে অন্যত্র বদলি হয়ে যান। তারপর থেকে অদ্যাবধি পদটি শূন্য রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মণ্ডল এসি ল্যান্ড পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।