রায়পুরায় আওয়ামী লীগ কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ

রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পীরপুর গ্রামের আওয়ামী লীগের কর্মী মো. সিদ্দিক মিয়ার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত্ মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মঞ্জুর এলাহীর সাথে সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা ফাইজুর রহমানের দ্বন্দ্ব চলে আসছে। ফলে প্রতিনিয়ত পাল্টাপাল্টি মামলা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ফাইজুর চেয়ারম্যান সমর্থকদের প্রায় অর্ধশত লোক লাঠিসোটা নিয়ে এসে আওয়ামী লীগের কর্মী মো. ছিদ্দিক মিয়ার ঘর ভাংচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।